অ্যাকাউন্ট ও সহায়তা

অ্যাকাউন্ট ও সেটিংস নির্দেশিকা

লগইন, পাসওয়ার্ড, ডিভাইস, ভাষা, ঘটকের প্রস্তাব আর সাপোর্ট টিকিট — অ্যাকাউন্ট নিরাপদ রাখা ও সেটিংস বদলানোর সব নিয়ম এক জায়গায়।

পড়তে প্রায় ৪ মিনিট শেষ আপডেট: ৯ অক্টোবর ২০২৬

১.লগইন ও পাসওয়ার্ড

  • ইমেইল বা মোবাইল নম্বর — যেকোনো একটি দিয়ে লগইন করা যায়; Google দিয়ে নিবন্ধন করলে Google দিয়েও
  • Google দিয়ে খোলা অ্যাকাউন্টে মোবাইল নম্বর না থাকলে সেটিংস থেকে একবার যোগ করতে পারবেন; যোগ করা নম্বর বদলাতে সাপোর্ট টিকিট দিন
  • পাসওয়ার্ড বদলাতে সেটিংসে বর্তমান পাসওয়ার্ড দিয়ে নতুনটি দিন — কমপক্ষে ৮ অক্ষর, অক্ষর ও সংখ্যা মিলিয়ে
  • পাসওয়ার্ড ভুলে গেলে লগইন পাতার “পাসওয়ার্ড ভুলে গেছেন” থেকে ইমেইলে রিসেট লিংক নিন

২.ডিভাইস ও লগইন সতর্কতা

নতুন কোনো ডিভাইস থেকে লগইন হলে নোটিফিকেশন ও ইমেইলে জানানো হয়। আপনি না হলে ইমেইলের “আমি নই — অ্যাকাউন্ট সুরক্ষিত করুন” চাপুন: সব ডিভাইস থেকে লগআউট হবে এবং নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। সেটিংসের “ডিভাইস” অংশ থেকে কোন কোন ডিভাইসে লগইন আছে দেখে আলাদা আলাদা বা একসাথে লগআউট করতে পারবেন।

৩.ভাষা

ওপরের মেনুর ভাষা বাটন দিয়ে বাংলা ও ইংরেজির মধ্যে বদলাতে পারবেন; লগইন করা থাকলে আপনার পছন্দ মনে রাখা হয় এবং ইমেইলও সেই ভাষায় আসে। ব্লগ, সফল গল্প ও খোঁজার বিশেষ পাতাগুলো শুধু বাংলায়।

৪.ঘটকের প্রস্তাব

ভেরিফাইড ঘটকরা তাঁদের পরিচালিত পাত্র/পাত্রীর পক্ষে আপনাকে প্রস্তাব পাঠাতে পারেন; সেটি আপনার “আগ্রহ” পাতায় “ঘটক পরিচালিত” চিহ্নসহ আসে। এমন প্রস্তাব না চাইলে সেটিংস → ঘটকের মাধ্যমে প্রস্তাব নিন বন্ধ করুন। ঘটক পরিচালিত প্রোফাইলে বার্তা পাঠানো যায় না; দুই পক্ষ রাজি হলে আগ্রহ পাতায় ঘটকের যোগাযোগের তথ্য দেখা যায়। বিস্তারিত ঘটক নির্দেশিকায়।

৫.সাপোর্ট টিকিট

কোনো সমস্যা হলে মেনুর “সাপোর্ট টিকিট” থেকে বিষয়ের ধরন বেছে (অ্যাকাউন্ট, প্রোফাইল, ছবি অনুমোদন, ভেরিফিকেশন, সন্দেহজনক সদস্য, নিরাপত্তা, পয়েন্ট ও বুস্ট, অনুদান, কারিগরি সমস্যা বা সাধারণ প্রশ্ন) লিখুন। উত্তর এলে নোটিফিকেশন ও ইমেইলে জানানো হবে, আর একই টিকিটে কথা চালিয়ে যেতে পারবেন। টিকিটে পাসওয়ার্ড বা পূর্ণ NID নম্বর লিখবেন না।

৬.অ্যাকাউন্ট বন্ধ

সাময়িক বিরতির জন্য প্রোফাইল লুকান; স্থায়ীভাবে মুছতে সেটিংসের “অ্যাকাউন্ট মুছে ফেলুন” ব্যবহার করুন। মুছে ফেলার অনুরোধের পর নির্দিষ্ট সময় (সাধারণত ৩০ দিন) পর্যন্ত লগইন করে অ্যাকাউন্ট ফিরিয়ে আনা যায়; তারপর স্থায়ীভাবে মুছে যায়। বিস্তারিত অ্যাকাউন্ট বন্ধ ও মুছে ফেলা পাতায়।

সেটিংস খুলুন
এই নির্দেশিকা কি সহায়ক ছিল?