১.সবসময় গোপন থাকে যা
- আপনার পুরো নাম — অন্যরা শুধু নামের প্রথম অংশ দেখেন
- জন্ম নিবন্ধন সনদ, NID ও শিক্ষা সনদের ছবি — কোনো সদস্য কখনো দেখেন না
- প্রোফাইল পেজ সার্চ ইঞ্জিনে (Google ইত্যাদি) দেখানো হয় না
- নিজের লেখা অংশে ফোন নম্বর, ইমেইল বা লিংক লেখা যায় না, যাতে ভুল করে প্রকাশ না হয়
২.ছবি কারা দেখবে
প্রোফাইল এডিটের “গোপনীয়তা” অংশে “ছবি কারা দেখবে”:
- সবাই
- লগইন করা সদস্যরা
- শুধু যাদের আগ্রহ গ্রহণ করেছি
অনুমতি না থাকলে ছবির জায়গায় একটি স্থানধারক দেখায়। প্রোফাইল ছবি ও গ্যালারি — দুটোতেই একই নিয়ম।
৩.ফোন ও ইমেইল কারা দেখবে
অভিভাবকের নম্বরও একই নিয়মে দেখানো হয়। ঘটকের পরিচালিত প্রোফাইলের নম্বর এই পথে কখনো দেখা যায় না — সেখানে প্রস্তাবে দুই পক্ষ রাজি হলে তবেই যোগাযোগের তথ্য দেওয়া হয়।
৪.যোগাযোগের অনুরোধ
কেউ আপনার নম্বর চাইলে “নোটিফিকেশন” পাতায় অনুরোধটি আসে। “অনুমোদন” দিলে তিনি আপনার যোগাযোগের তথ্য দেখবেন; “না” বললে দেখবেন না, আর আপনার উত্তর তাঁকে আলাদা করে জানানো হয় না। অনুমোদনের আগে প্রোফাইল ও কথোপকথন দেখে নিন।
৫.ঠিকানা ও আয়
- প্রোফাইলে সবাই শুধু থানা/উপজেলা, জেলা ও বিভাগ দেখেন
- গ্রাম, বাড়ি ও ল্যান্ডমার্ক এবং পরিবারের সদস্যদের নাম দেখা যায় শুধু আগ্রহ গ্রহণ হওয়ার পর
- “মাসিক আয় দেখান” বন্ধ থাকলে আয়ের জায়গায় “সদস্য লুকিয়ে রেখেছেন” দেখায়
৬.প্রোফাইল লুকানো
কিছুদিন বিরতি চাইলে সেটিংস বা প্রোফাইল এডিট থেকে “প্রোফাইল সাময়িকভাবে লুকান” চালু করুন। তখন প্রোফাইল সার্চে ও প্রস্তাবে দেখাবে না, তবে আগের কথোপকথন থাকবে। আবার বন্ধ করলেই প্রোফাইল ফিরে আসবে। স্থায়ীভাবে বন্ধ বা মুছে ফেলতে চাইলে অ্যাকাউন্ট বন্ধ ও মুছে ফেলা দেখুন।
৭.অনুমতি ছাড়া প্রোফাইল দেখলে
আপনার বা পরিবারের কারও প্রোফাইল অনুমতি ছাড়া দেওয়া হয়েছে মনে হলে, অথবা লুকাতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে প্রোফাইল নিয়ে অনুরোধ ফর্মটি পূরণ করুন — অ্যাকাউন্ট লাগবে না। ঘটকের পরিচালিত প্রোফাইল হলে সেটি সঙ্গে সঙ্গে লুকানো হয়; তারপর আমাদের টিম যাচাই করে।
গোপনীয়তা সেটিংস