ShadiMaker কীভাবে কাজ করে
প্রোফাইল থেকে অভিভাবকের যোগাযোগ পর্যন্ত পাঁচটি ধাপ, প্রতিটিতে আপনার ও পরিবারের সম্মতি।
১ প্রোফাইল খুলুন
নিজের অথবা পরিবারের সদস্যের জন্য ফ্রিতে প্রোফাইল খুলুন। ব্যক্তিগত তথ্য, শিক্ষা ও পেশা, পরিবার, অভিভাবকের নম্বর আর জীবনসঙ্গীর পছন্দ — সব এক পাতায়। ছবি কারা দেখবেন, তা আপনি ঠিক করেন।
২ আমাদের টিমের পর্যালোচনা
জমা দেওয়ার পর আমাদের টিম প্রতিটি প্রোফাইল ও ছবি দেখে, তারপর তা প্রকাশিত হয়। কিছু ঠিক করতে হলে ড্যাশবোর্ডে সহজ ভাষায় তালিকা আসে; ঠিক করে আবার জমা দিলেই হয়। স্বয়ংক্রিয় নিয়ম ও একটি AI সহায়ক শুধু টিমকে দেখিয়ে দেয় কোথায় নজর দিতে হবে; সিদ্ধান্ত নেন টিমের একজন মানুষ।
৩ খুঁজুন ও আগ্রহ পাঠান
বয়স, জেলা, শিক্ষা ও পেশা দিয়ে খুঁজুন, মানানসই প্রস্তাব দেখুন, পছন্দের প্রোফাইল শর্টলিস্টে রাখুন। পরিবারের সাথে আলোচনা করে আগ্রহ পাঠান। দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়, সবগুলোই ফ্রি। উত্তর না এলে ১৪ দিনে আগ্রহের মেয়াদ শেষ হয়।
৪ সম্মতি
অন্য পক্ষ আগ্রহ গ্রহণ করলে তবেই কথা এগোয়। কেউ না বললে কারণ জানানো হয় না, আর তাঁকে আবার আগ্রহ পাঠানো যায় না। পরে যেকোনো পক্ষ চাইলে ম্যাচ বাতিল করতে পারেন।
৫ অভিভাবকের মাধ্যমে যোগাযোগ
আগ্রহে রাজি হলে দুই পক্ষই একে অপরের অভিভাবকের নাম, সম্পর্ক ও নম্বর দেখতে পান, আর সাইটের ভেতরে বার্তা পাঠাতে পারেন। পাত্র-পাত্রীর নিজের নম্বর বা ইমেইল কখনো দেখানো হয় না, আর চাইলে নম্বর দেখানোর আগে আপনার অনুমতি নেওয়ার সেটিং চালু রাখতে পারেন। প্রথম সাক্ষাৎ হোক পরিবারের উপস্থিতিতে।
সাধারণ জিজ্ঞাসা
প্রোফাইল প্রকাশ হতে কতক্ষণ লাগে?
আমাদের টিম দেখে অনুমোদন দিলেই প্রোফাইল প্রকাশিত হয়, আর তখন নোটিফিকেশন ও ইমেইলে জানানো হয়। কিছু ঠিক করতে হলে তালিকা আসে।
বাবা-মা বা ভাই-বোন কি প্রোফাইল চালাতে পারেন?
পারেন। নিবন্ধনের পর “প্রোফাইলটি কার জন্য” ঘরে বাবা-মা হলে “সন্তানের জন্য (বাবা-মা / অভিভাবক)”, ভাই বা বোন হলে “ভাই বা বোনের জন্য” বেছে নিন; যাঁর বিয়ে, তাঁর সম্মতিতে প্রোফাইলটি আপনিই চালাবেন।
আগ্রহ গ্রহণের আগে কি কথা বলা যায়?
না। সম্মতির আগে বার্তা বা নম্বর কোনোটিই দেখা যায় না; এতে দুই পক্ষই নিরাপদ থাকে।
দিনে কতগুলো আগ্রহ পাঠানো যায়?
দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়, সবগুলোই ফ্রি।
কেউ না বললে কী হয়?
আপনাকে জানানো হয়, তবে কারণ জানানো হয় না। তাঁকে আর আগ্রহ পাঠানো যায় না; অন্য প্রস্তাব খুঁজতে থাকুন।
সবকিছু কি ফ্রি?
মূল সব কাজ ফ্রি; কিছু বাড়তি সুবিধা ঐচ্ছিক পয়েন্টে। পুরো তালিকা: ফ্রি বিয়ের ওয়েবসাইট।