১.আপনার জন্য প্রস্তাব
মেনুর “আপনার জন্য প্রস্তাব” পাতায় তিনটি অংশ:
- আজকের প্রস্তাব: আপনার সাথে সবচেয়ে মানানসই প্রোফাইল, প্রতিটির সাথে “কেন মানানসই” কারণ
- নতুন সদস্য: গত দুই সপ্তাহে যোগ দেওয়াদের মধ্যে মানানসই প্রোফাইল
- কাছাকাছি এলাকা: আপনার বিভাগ বা জেলার মানানসই প্রোফাইল
যাঁদের আগ্রহে “না” বলেছেন বা যাঁরা আপনাকে “না” বলেছেন, যাঁদের ব্লক বা রিপোর্ট করেছেন — তাঁরা এখানে আর আসেন না।
২.কীভাবে মিল হিসাব হয়
- দুই দিকের পছন্দ: আপনার পছন্দের সাথে তাঁর তথ্য, আর তাঁর পছন্দের সাথে আপনার তথ্য — বয়স, উচ্চতা, এলাকা, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, ধর্মীয় অনুশীলন
- আপনার কার্যকলাপ: কেমন প্রোফাইল দেখেন, শর্টলিস্টে রাখেন বা আগ্রহ পাঠান
- লেখা: দুজনের “আশা ও স্বপ্ন” ও “জীবনসঙ্গীর কাছে প্রত্যাশা” কতটা মেলে
- ভেরিফাইড ও সম্পূর্ণ প্রোফাইল সামান্য এগিয়ে থাকে
তালিকা প্রতিদিন হালনাগাদ হয়। পছন্দের জীবনসঙ্গীর তথ্য যত স্পষ্ট দেবেন, প্রস্তাব তত মানানসই হবে।
৩.প্রোফাইল ভিজিটর
“প্রোফাইল ভিজিটর” পাতায় দেখবেন কারা আপনার প্রোফাইল দেখেছেন — আজ, এই সপ্তাহে, ৩০ দিনে আর মোট কতবার। পছন্দ হলে সেখান থেকেই আগ্রহ পাঠাতে পারবেন। যাঁদের ব্লক করেছেন বা যাঁদের প্রোফাইল এখন লুকানো, তাঁরা এই তালিকায় দেখান না।
৪.নোটিফিকেশন
নতুন আগ্রহ, আগ্রহ গ্রহণ, বার্তা, যোগাযোগের অনুরোধ, প্রোফাইল অনুমোদন, ভেরিফিকেশন আর পয়েন্টের খবর “নোটিফিকেশন” পাতায় আসে; মেনুতে অপঠিতের সংখ্যা দেখায়। “আগ্রহ ও যোগাযোগ”, “যাচাই ও অ্যাকাউন্ট” আর “পয়েন্ট ও বুস্ট” ট্যাবে আলাদা করে দেখা যায়। নোটিফিকেশন বন্ধ করা যায় না, তবে ইমেইল বন্ধ করা যায়।
৫.ইমেইল
এগুলো যেকোনো সময় সেটিংস → ইমেইল নোটিফিকেশন থেকে বা ইমেইলের নিচের “এ ধরনের ইমেইল বন্ধ করুন” লিংকে বন্ধ করতে পারবেন। পাসওয়ার্ড, ভেরিফিকেশন, নতুন ডিভাইসে লগইন ও প্রোফাইল অনুমোদনের মতো জরুরি ইমেইল বন্ধ করা যায় না।
আপনার জন্য প্রস্তাব দেখুন