১.ঘটক অ্যাকাউন্ট কী
ঘটক অ্যাকাউন্ট সাধারণ সদস্য অ্যাকাউন্ট থেকে আলাদা। এতে আপনি:
- নিজের একটি পাবলিক প্রোফাইল পান — নাম, ছবি, অভিজ্ঞতা ও কাজের এলাকাসহ (ঘটকদের তালিকা)
- যাঁদের পক্ষে কাজ করেন, সেই পাত্র-পাত্রীর বায়োডাটা নিজের ড্যাশবোর্ড থেকে তৈরি ও পরিচালনা করতে পারেন
- উপযুক্ত প্রোফাইল খুঁজে প্রস্তাব পাঠাতে এবং প্রতিটি প্রস্তাবের অগ্রগতি লিখে রাখতে পারেন
- সদস্যদের পাঠানো যোগাযোগের অনুরোধ পান
২.নিবন্ধন ও অনুমোদন
ঘটক নিবন্ধন পাতায় নাম, ইমেইল, মোবাইল নম্বর, অভিজ্ঞতা, কাজের এলাকা (সর্বোচ্চ ১০টি জেলা), নিজের পরিচিতি ও ছবি দিন।
জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদের নম্বর ও ছবি। এটি শুধু অ্যাডমিনরা দেখেন এবং প্রতিটি দেখা অডিট লগে থাকে।
আমাদের টিম সাধারণত ১–৩ কর্মদিবসে যাচাই করে। এই সময় লগইন করলে আবেদনের অবস্থা দেখবেন।
অনুমোদনের পর ঘটক ড্যাশবোর্ড খুলবে, আর আপনার পাবলিক প্রোফাইলে “ভেরিফাইড ঘটক” ব্যাজ দেখা যাবে।
পাবলিক প্রোফাইলে আপনার ফোন নম্বর ও অফিসের ঠিকানা দেখানো হয় না। নাম, ছবি, পরিচিতি, অভিজ্ঞতা ও এলাকা পরে আমার ঘটক প্রোফাইল থেকে বদলাতে পারবেন।
৩.পাত্র-পাত্রী যোগ করা ও বায়োডাটা
ড্যাশবোর্ডে “নতুন পাত্র/পাত্রী যোগ করুন” — নাম, পাত্র না পাত্রী, জন্ম তারিখ, ধর্ম ও বৈবাহিক অবস্থা। পাত্রীর বয়স কমপক্ষে ১৮ এবং পাত্রের ২১ বছর হতে হবে।
প্রোফাইল পাতার “সম্মতি” অংশে (নিচের ৪ নম্বর অংশ দেখুন)। সম্মতি ছাড়া প্রোফাইল প্রকাশ বা ছবি দেওয়া যায় না।
সদস্যরা নিজের প্রোফাইলে যে ফর্ম পূরণ করেন, আপনিও সেই একই ফর্ম পাবেন — ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষা, পেশা, পরিবার, জীবনযাপন ও পছন্দের জীবনসঙ্গী। ঘর ছাড়লেই নিজে থেকে সেভ হয়।
প্রোফাইল ১০০% পূরণ হলে “যাচাইয়ের জন্য পাঠান”। আমাদের টিম অনুমোদন দিলে প্রোফাইল খোঁজে দেখা যাবে; কিছু ঠিক করতে হলে ড্যাশবোর্ডে কারণসহ জানানো হবে।
- প্রতিটি ঘটক ডিফল্ট হিসেবে সর্বোচ্চ ৫০টি প্রোফাইল রাখতে পারেন; বেশি দরকার হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন
- বিয়ে ঠিক হলে বা পরিবার না চাইলে প্রোফাইল লুকিয়ে রাখুন বা আর্কাইভ করুন; আর্কাইভ করা প্রোফাইল সীমার মধ্যে গোনা হয় না
- নিজের লেখা তথ্যে ফোন নম্বর, ইমেইল বা লিংক লেখা যায় না — যোগাযোগের নম্বর আলাদা ঘরে দিন
৪.সম্মতি: কেন, কীভাবে
পাত্র/পাত্রী নিজে বা তাঁর অভিভাবক যা যা অনুমতি দিয়েছেন, শুধু সেটুকুই করা যায়। প্রতিটি সম্মতিতে লেখা থাকে কে দিয়েছেন, কীভাবে, কবে এবং কোন কোন বিষয়ে।
সবচেয়ে ভালো পদ্ধতি: প্রোফাইল পাতা থেকে “সম্মতিপত্র প্রিন্ট করুন”, পাত্র/পাত্রী বা অভিভাবককে দিয়ে টিক ও স্বাক্ষর করিয়ে নিন, তারপর তার ছবি বা PDF জমা দিন। স্বাক্ষরিত সম্মতিপত্র থাকলে অ্যাডমিনরা “সম্মতিপত্র আছে” চিহ্ন দেখেন। সরাসরি সাক্ষাতে, ফোনে বা ভিডিও কলে সম্মতি নিলে সেটিও রেকর্ড করা যায় — কীভাবে ও কবে নিয়েছেন তা লিখে।
নবায়ন: সম্মতি ১ বছরের বেশি পুরোনো হলে প্রোফাইল পাতায় ও ড্যাশবোর্ডে “নবায়ন করুন” দেখাবে। পরিবারের সাথে কথা বলে নতুন করে সম্মতি রেকর্ড করুন; তাঁরা আর না চাইলে প্রোফাইল লুকিয়ে বা আর্কাইভ করে রাখুন।
৫.গোপনীয়তার নিয়ম
ঘটকের পরিচালিত প্রোফাইলে নিচের তথ্যগুলো কখনো প্রকাশ্যে বা অন্য সদস্যদের দেখানো হয় না:
- পাত্র/পাত্রী বা অভিভাবকের ফোন নম্বর
- গ্রাম, বাড়ি ও ল্যান্ডমার্কসহ পূর্ণ ঠিকানা (শুধু উপজেলা ও জেলা দেখা যায়)
- NID, জন্ম নিবন্ধন, সনদ ও সম্মতিপত্র
- পরিবারের সদস্যদের নাম
ছবি কারা দেখবেন — সবাই, শুধু লগইন করা সদস্যরা, নাকি যাঁদের আগ্রহ গ্রহণ করা হয়েছে — তা বায়োডাটা এডিটের “ছবি কে দেখবে” অংশে ঠিক করুন। আপনি শুধু নিজের পরিচালিত প্রোফাইলই দেখতে ও বদলাতে পারেন; অন্য ঘটকের কোনো তথ্যে আপনার প্রবেশাধিকার নেই।
৬.প্রস্তাব পাঠানো ও অগ্রগতি
প্রোফাইল অনুমোদিত হলে প্রোফাইল পাতার “উপযুক্ত প্রোফাইল” খুলুন। সেরা মিল অংশে দুই পক্ষের পছন্দ, বয়স, এলাকা, শিক্ষা ও পেশা মিলিয়ে ShadiMaker-এর হিসাবে সবচেয়ে মানানসই প্রোফাইল দেখাবে, প্রতিটির সাথে “কেন মানানসই” কারণসহ; খুঁজুন অংশে নিজে বয়স, জেলা ও শিক্ষা দিয়ে খুঁজতে পারবেন। পছন্দ হলে “প্রস্তাব পাঠান”।
- অন্য ঘটকের প্রোফাইলে: প্রস্তাব সেই ঘটকের ড্যাশবোর্ডে যায়; তিনি “বিবেচনাধীন”, “আগ্রহী” বা “বাতিল” করবেন
- সাধারণ সদস্যের প্রোফাইলে: প্রস্তাবটি সদস্যের “আগ্রহ” পাতায় “ঘটক পরিচালিত” চিহ্নসহ যায়; তিনি গ্রহণ বা না বলবেন। যেসব সদস্য সেটিংসে ঘটকের প্রস্তাব বন্ধ রেখেছেন, তাঁদের কাছে প্রস্তাব পাঠানো যায় না
- সদস্য আপনার প্রোফাইলে আগ্রহ জানালে: সেটি আপনার কাছে নতুন প্রস্তাব হিসেবে আসে
যোগাযোগের তথ্য দেখা যায় শুধু দুই পক্ষ রাজি হলে। আপনার পক্ষ থেকে রাজি হতে হলে ওই পাত্র/পাত্রীর “যোগাযোগের তথ্য দেওয়া”র সম্মতি রেকর্ড করা থাকতে হবে। তখন অন্য পক্ষ দেখবেন আপনার যোগাযোগের ফোন, আর সম্মতিতে থাকলে অভিভাবকের ফোন।
নিজের নোট ও ফলো-আপ: প্রতিটি প্রস্তাবের পাতায় নিজের জন্য নোট রাখুন (যেমন “বাবা শুক্রবারে জানাবেন”) এবং ফলো-আপের তারিখ দিন। এগুলো শুধু আপনি দেখবেন। ফলো-আপের দিন প্রস্তাবটি ড্যাশবোর্ডের “আজকের ফলো-আপ” তালিকায় আসবে; ১৪ দিন কোনো অগ্রগতি না হলে সেখানে আলাদাভাবে দেখানো হবে।
নোটিফিকেশন ও সকালের ইমেইল
নতুন প্রস্তাব, প্রস্তাবের অবস্থা বদল, সদস্যের যোগাযোগের অনুরোধ, তথ্য-সংক্রান্ত অনুরোধ এবং আপনার পরিচালিত প্রোফাইলের যাচাইয়ের ফল ড্যাশবোর্ডের নোটিফিকেশনে আসে, সাথে ইমেইলেও। কাজ থাকলে প্রতিদিন সকাল ৮টায় একটি ইমেইলে দিনের তালিকা পাবেন — আজকের ফলো-আপ, নতুন প্রস্তাব, নবায়নযোগ্য সম্মতি। ইমেইল বন্ধ করতে চাইলে “আমার ঘটক প্রোফাইল” পাতার নিচে “ইমেইল নোটিফিকেশন” বন্ধ করুন; ড্যাশবোর্ডের নোটিফিকেশন চালু থাকবে।
৭.সদস্যদের যোগাযোগের অনুরোধ
লগইন করা সদস্যরা আপনার পাবলিক প্রোফাইল থেকে বার্তাসহ যোগাযোগের অনুরোধ পাঠাতে পারেন। “যোগাযোগের অনুরোধ” পাতায় সেগুলো দেখবেন। সাড়া দিন চাপলে সেই সদস্য আপনার যোগাযোগের নম্বর দেখতে পাবেন; না চাইলে বন্ধ করুন। অন্য কেউ আপনার নম্বর দেখতে পান না।
৮.লুকানো, সংশোধন ও মুছে ফেলার অনুরোধ
যেকোনো পাত্র/পাত্রী বা তাঁর পরিবার এই ফর্ম থেকে প্রোফাইল লুকাতে, সম্মতি ফিরিয়ে নিতে, তথ্য সংশোধন করতে বা মুছে ফেলতে অনুরোধ করতে পারেন। ঘটকের পরিচালিত প্রোফাইলে লুকানো বা সম্মতি প্রত্যাহারের অনুরোধ এলে প্রোফাইলটি সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়, আপনি নোটিফিকেশন পান, আর অ্যাডমিন যাচাই করে সিদ্ধান্ত নেন। এমন অনুরোধে দ্রুত সাড়া দিন এবং প্রয়োজনে তথ্য ঠিক করুন।
৯.আচরণবিধি
- স্পষ্ট সম্মতি ছাড়া কারও বায়োডাটা দেবেন না; ভুয়া বা কাল্পনিক প্রোফাইল দেবেন না
- কারও ফোন নম্বর, পূর্ণ ঠিকানা বা পরিচয়পত্র কোথাও প্রকাশ করবেন না
- “বিয়ে নিশ্চিত” ধরনের প্রতিশ্রুতি দেবেন না; অগ্রিম টাকার চাপ দেবেন না
- ShadiMaker নিজে কোনো ফি নেয় না; আপনার সেবার ফি নিয়ে পরিবারের সাথে স্পষ্টভাবে কথা বলে নিন
- প্রথম সাক্ষাৎ পরিবারের উপস্থিতিতে, নিরাপদ জায়গায় করার পরামর্শ দিন
নিয়মভঙ্গ, অভিযোগ বা ভুয়া তথ্যের প্রমাণ পেলে অ্যাডমিন ঘটক অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় করতে পারেন; তখন আপনার সব প্রোফাইল খোঁজ থেকে লুকিয়ে যায়। বিস্তারিত কমিউনিটি নির্দেশিকা ও শর্তাবলিতে।