নিজের জন্য বা ছেলের, ভাইয়ের জন্য পাত্রী খুঁজছেন? এখানে সারা বাংলাদেশ আর প্রবাসের পাত্রীদের প্রোফাইল আছে। কোনো ঘটক ফি নেই, কোনো প্যাকেজ নেই।
অনেক পাত্রীর প্রোফাইল বাবা-মা বা অভিভাবক চালান। ছবি কারা দেখবে, তা পাত্রী নিজে ঠিক করেন। ফোন নম্বর কখনো সরাসরি দেখা যায় না — অনুমতি দিলে তবেই শেয়ার হয়।
প্রতিটি প্রোফাইল আমাদের টিম দেখে তারপর চালু করে। জন্ম নিবন্ধন যাচাই হলে প্রোফাইলে ভেরিফাইড ব্যাজ থাকে।
না। প্রোফাইল খোলা, খোঁজা, আগ্রহ পাঠানো, মেসেজ — সব ফ্রি। ShadiMaker-এর নামে কেউ টাকা চাইলে সেটা প্রতারণা।
হ্যাঁ, খোঁজার পেজে প্রোফাইলের সাধারণ তথ্য দেখা যায়। আগ্রহ পাঠাতে আর মেসেজ করতে ফ্রি অ্যাকাউন্ট লাগে।
পারবেন। নিবন্ধনের সময় “অভিভাবক পরিচালিত” বেছে নিন। প্রোফাইলে দেখানো থাকে কে চালাচ্ছেন।