আইনি তথ্য

গোপনীয়তা নীতি (Privacy Policy)

আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি, কে দেখতে পায় এবং আপনার কী কী অধিকার আছে — সহজ ভাষায়।

চালু: ৩১ অক্টোবর ২০২৬ শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬সংস্করণ ১.১৩
সহজ ভাষায় লেখা হয়েছে যাতে সদস্য ও পরিবার সহজে বুঝতে পারেন। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাদের জিজ্ঞাসা করুন।

১.আমরা কোন তথ্য সংগ্রহ করি

ধরনউদাহরণ
অ্যাকাউন্টের তথ্যনাম, ইমেইল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা)
প্রোফাইলের তথ্যজন্ম তারিখ, উচ্চতা, গাত্রবর্ণ, রক্তের গ্রুপ, শিক্ষা, পেশা, প্রতিষ্ঠান ও মাসিক আয়, বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা / থানা, ডাকঘর, গ্রাম / মহল্লা, বাড়ি; ডাকঘর, গ্রাম ও বাড়ি শুধু আগ্রহে রাজি হলে অন্য সদস্য দেখেন এবং AI সেবাদাতাকে পাঠানো হয় না), পরিবার (আপনার দেওয়া সদস্যদের সম্পর্ক, নাম ও পেশা), অভিভাবকের নাম, মোবাইল নাম্বার ও তাঁর সাথে সম্পর্ক, জীবনসঙ্গীর বয়সসীমা, ছবি। মুসলিম সদস্যদের নামাজের অভ্যাস। সদস্যরা চাইলে জন্মস্থান দিতে পারেন, আর নিজ ধর্মের “ধর্মীয় জীবন” অংশ পূরণ করতে পারেন: মুসলিম (কুরআন তিলাওয়াত, পর্দা বা দাড়ি), হিন্দু (পূজা-অর্চনা, জন্ম সময়, গোত্র, রাশি, নক্ষত্র, মাঙ্গলিক), খ্রিস্টান (চার্চ, চার্চে যাওয়া), বৌদ্ধ (ধর্মীয় চর্চা, বিহারে যাওয়া), অন্যান্য (ধর্মীয় চর্চা)। জাত বা বর্ণের কোনো ঘর নেই। ধর্মীয় জীবনের তথ্য AI সেবাদাতাকে পাঠানো হয় না, ধর্ম বদলালে আগের ধর্মের উত্তর সদস্যদের দেখানো হয় না, আর জন্ম সময় শুধু আপনি, আমাদের টিম ও যাঁদের আগ্রহ আপনি গ্রহণ করেছেন তাঁরা দেখেন। আগের লম্বা ফর্মে দেওয়া তথ্য (ওজন, বিশেষ ক্যাটাগরি, বাসস্থান ও বাড়ির বিবরণ, পারিবারিক সম্পদ, শখ ও স্বপ্ন, পোশাক ও অন্যান্য জীবনযাপন, জীবনসঙ্গীর অন্য পছন্দ) আমাদের কাছে রাখা থাকে, তবে সদস্যদের দেখানো হয় না এবং খোঁজা, প্রস্তাব বা বায়োডাটায় ব্যবহার হয় না; শুধু আমাদের টিম ও আপনার তথ্যের অনুরোধে দেখা যায়
যাচাইয়ের নথিজন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র (NID) ও তার নম্বর, শিক্ষা সনদ (চাইলে)
কার্যক্রমআগ্রহ, বার্তা, শর্টলিস্ট, শেয়ার লিংক, পারিবারিক লিংক (কতবার ও শেষ কবে খোলা হয়েছে), কোন প্রোফাইল কবে দেখেছেন, রিপোর্ট, সাপোর্ট টিকিট
আপনার জমা দেওয়া লেখাসফল গল্প (দুজনের প্রোফাইল আইডি, তারিখ, শহর, ছবি), রিভিউ, ব্লগ লেখা ও সেগুলোর যাচাইয়ের ফলাফল
টাইমলাইনআপনার পোস্ট, ছবি, মন্তব্য, ভালো লাগা, শেয়ার ও রিপোর্ট; পোস্টটি বেনামে কি না; প্রতিটি পোস্ট ও মন্তব্যের AI ও অ্যাডমিন যাচাইয়ের সিদ্ধান্ত (কারণ ও সেই সময়ের লেখাসহ)
পয়েন্ট ও রেফারেলপয়েন্ট লেনদেন, রেফারেল সম্পর্ক, সক্রিয় সময়
ডিভাইস ও প্রযুক্তিগতআইপি ঠিকানা, ডিভাইস ও ব্রাউজারের ধরন, কুকি
নিবন্ধনের উৎসপ্রথম ভিজিটে কোন সাইট থেকে (শুধু সাইটের নাম) বা কোন প্রচারণার লিংকে এসেছিলেন এবং কোন পাতায় প্রথম এসেছিলেন; আর প্রথম ধাপে চাইলে বলা “কোথায় জেনেছেন”-এর উত্তর। শুধু কোন পথে নতুন সদস্য আসেন তা বোঝার জন্য, আমাদের টিম দেখে; কাউকে পাঠানো হয় না
অনুদানপরিমাণ, পদ্ধতি, লেনদেন নম্বর — কার্ড বা পিন আমরা রাখি না
পর্যালোচনার রেকর্ডপ্রোফাইল পর্যালোচনায় টিমের নোট ও সংশোধনের অনুরোধ, ঠিক করার তালিকা (কোন ঘরে কী, কে দিয়েছেন, আপনি কোনোটিকে ভুল বলেছেন কি না), প্রোফাইল লুকানোর কারণ, অপেক্ষমাণ পরিবর্তন, অভিভাবকের নাম্বার যাচাইয়ের ফল, আমাদের টিম আপনার সাথে বা অভিভাবকের সাথে ফোনে কথা বলে নিশ্চিত করার তারিখ (যাচাইয়ের ধাপ), এবং AI পর্যালোচনা ব্যবহার করা হলে তার চিহ্নিত বিষয়গুলো

অ্যাকাউন্ট সহায়তা সেবা নিলে আপনার নাম, ফোন, জন্ম তারিখ ও লেনদেনের তথ্য আমরা রাখি, এবং দায়িত্বপ্রাপ্ত এজেন্ট আপনার সম্মতিতে প্রোফাইলের তথ্য দেখেন ও পূরণ করেন। লেনদেনের হিসাব অ্যাকাউন্ট মুছে ফেলার পরও থাকতে পারে।

২.তথ্য কীভাবে ব্যবহার করি

  • আপনার প্রোফাইল দেখানো ও উপযুক্ত প্রোফাইল খুঁজে দেওয়া
  • পরিচয় ও নথি যাচাই
  • আগ্রহ, বার্তা ও নোটিফিকেশন পরিচালনা
  • পয়েন্ট, রেফারেল ও বুস্ট হিসাব রাখা
  • প্রতারণা, একাধিক অ্যাকাউন্ট ও অপব্যবহার শনাক্ত করা — সাপোর্ট টিকিট ও জমা দেওয়া লেখায় স্প্যাম বা সন্দেহজনক লিংকের স্বয়ংক্রিয় যাচাইসহ; এতে শুধু টিমের পর্যালোচনার জন্য চিহ্ন দেওয়া হয়, স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না
  • প্রোফাইল প্রকাশের আগে স্বয়ংক্রিয় যাচাই ও AI পর্যালোচনা — প্রোফাইলের লেখায় যোগাযোগের তথ্য, ভুল ঘরে লেখা, অসংগতি বা অশোভন কিছু আছে কি না দেখা হয়; ফলাফল কীভাবে ব্যবহার হয় তা অনুচ্ছেদ ৬-এ আছে
  • সেবার মান উন্নয়ন ও আইনগত বাধ্যবাধকতা পূরণ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, বায়োডাটা বা মেসেজ কোনো বিজ্ঞাপনদাতা বা Meta-কে দেওয়া হয় না, আর বিজ্ঞাপনের জন্য Google-কেও নয়। Google-এর AI সেবা Gemini (আর Gemini কাজ না করলে বিকল্প হিসেবে Groq) শুধু ওপরে বলা সীমিত প্রোফাইল-তথ্য পায়, প্রোফাইল পর্যালোচনার জন্য।

৩.অন্য সদস্যরা কী দেখতে পান

তথ্যকে দেখতে পান
প্রোফাইলের সারাংশসবাই, লগইন ছাড়াও: পাত্র না পাত্রী, বয়স, উচ্চতা, ওজন, গাত্রবর্ণ, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা, ধর্ম, বর্তমান ঠিকানা (উপজেলা পর্যন্ত), স্থায়ী ঠিকানার জেলা, বাসস্থানের ধরন, শিক্ষা, পেশা ও প্রোফাইল আইডি। খোঁজার তালিকা ও প্রোফাইল কার্ডে লগইন ছাড়া দর্শক দেখেন শুধু পাত্র না পাত্রী, বয়স, উচ্চতা, জেলা, পেশা, শিক্ষা, বৈবাহিক অবস্থা, কোন যাচাই ধাপ শেষ হয়েছে আর শেষ কবে সক্রিয় ছিলেন; কার্ডে প্রোফাইল আইডিও থাকে না। লগইন না করা কেউ আপনার নাম, “নিজের সম্পর্কে” লেখা বা কোনো ছবি দেখেন না, যদি না আপনি নিচের সুবিধাটি চালু করেন।
নামের প্রথম অংশ ও ঝাপসা ছবি (আপনি চালু করলে)লগইন ছাড়া দর্শক, শুধু প্রোফাইল কার্ডে: নামের প্রথম অংশ (যেমন “রহিমা”) আর খুব ঝাপসা একটি ছোট ছবি। ঝাপসা ছবি আমাদের সার্ভারে তৈরি হয়, তা থেকে চেহারা চেনা যায় না, আর আসল ছবি দর্শকের কাছে পাঠানো হয় না। “ছবি কারা দেখবে” অংশে “শুধু যাদের আগ্রহ গ্রহণ করেছি” বাছাই থাকলে ঝাপসা ছবিও দেখানো হয় না। এটি শুরুতে বন্ধ: ২২ নভেম্বর ২০২৬-এর আগে যাঁরা সদস্য হয়েছেন তাঁদের জন্য বন্ধই থাকে, আর নতুন সদস্যদের নিবন্ধনের সময় একবার জিজ্ঞেস করা হয়। “সেটিংস” → “গোপনীয়তা” থেকে যেকোনো সময় চালু বা বন্ধ করা যায়।
পুরো প্রোফাইললগইন করা সদস্যরা। উপরের সবকিছু, সাথে আপনার প্রদর্শিত নাম, “নিজের সম্পর্কে”, শখ ও ব্যক্তিত্বের লেখা, প্রতিষ্ঠানের নাম, মাসিক আয় (আপনি দেখাতে চাইলে), স্থায়ী ঠিকানার উপজেলা, বাড়ির বিবরণ, পরিবার, জীবনযাপন ও পছন্দের জীবনসঙ্গীর তথ্য।
ছবিআপনার সেটিংস অনুযায়ী
আপনার নিজের ফোন নম্বর ও ইমেইলকেউ না
অভিভাবকের নাম, সম্পর্ক ও মোবাইল নম্বরশুধু যাঁর সাথে আগ্রহ মিলেছে (আপনি চাইলে আপনার অনুমতির পর)
জন্ম নিবন্ধন সনদ, NID ও শিক্ষা সনদকেউ না — শুধু ভেরিফিকেশন টিম
শেয়ার লিংকলিংক পাওয়া ব্যক্তি, শুধু সাধারণ তথ্য
পারিবারিক লিংক (আপনি তৈরি করলে)লিংক পাওয়া ব্যক্তি, লগইন ছাড়াই: আপনার শর্টলিস্ট এবং যে আগ্রহগুলো এসেছে, পাঠিয়েছেন বা গ্রহণ হয়েছে। সেখানে অন্য সদস্যদের শুধু সেই সাধারণ তথ্য দেখায় যা লগইন ছাড়াই যে কেউ দেখতে পারেন; ছবি, মেসেজ ও যোগাযোগের তথ্য নয়। তাই আপনি কাউকে আগ্রহ পাঠালে বা কেউ আপনাকে শর্টলিস্টে রাখলে, তাঁর পারিবারিক লিংকে আপনার সাধারণ তথ্য দেখা যেতে পারে। লিংক যেকোনো সময় বন্ধ বা বদলানো যায়।
আপনি কোন প্রোফাইল দেখেছেনসেই সদস্য, তাঁর “প্রোফাইল ভিজিটর” পাতায়: আপনার প্রদর্শিত নাম, বয়স, পেশা, জেলা ও ছবি (আপনার ছবির সেটিং অনুযায়ী)। সেটিংসে “গোপনে দেখুন” চালু রাখলে আপনার দেখা শুধু সংখ্যায় গোনা হয়, নাম দেখানো হয় না; তখন আপনিও নিজের ভিজিটরদের নাম দেখেন না। মোট সংখ্যা ও নিজের ভিজিটরদের সংখ্যা সবসময় দেখা যায়
যাচাইয়ের ধাপপ্রোফাইলে কয়টি ধাপ সম্পন্ন ও কোনগুলো (যেমন “ফোন যাচাইকৃত”, “অভিভাবক নিশ্চিত”); নম্বর বা নথি নয়
শর্টলিস্টের আপডেটযাঁরা আপনাকে শর্টলিস্টে রেখেছেন, তাঁরা সাইটে নোটিফিকেশন পান যখন আপনার প্রোফাইলে নতুন ছবি অনুমোদিত হয় বা আপডেটের পর প্রোফাইল আবার প্রকাশিত হয় (প্রতি জনের জন্য সপ্তাহে সর্বোচ্চ একবার)। কী বদলেছে তা জানানো হয় না
জেলার পেজসবাই, লগইন ছাড়াও: কোনো জেলায় অন্তত ৫ জন থাকলে নাম, ছবি ও প্রোফাইল আইডি ছাড়া কয়েকটি কার্ড (বয়সের পাঁচ বছরের পরিসর, শিক্ষা, পেশার ধরন) এবং মোট সংখ্যা; কোনো একজনকে চেনা যায় এমন তথ্য নয়
বুস্ট পয়েন্টসবাই, যদি বুস্ট সক্রিয় থাকে
অনুমোদিত সফল গল্প, রিভিউ ও ব্লগ লেখাসবাই (রিভিউতে নামের সংক্ষিপ্ত রূপ, ব্লগে আপনার দেওয়া লেখকের নাম); যাচাইয়ের অপেক্ষায় থাকা বা বাতিল লেখা কেউ দেখেন না
টাইমলাইনের পোস্ট ও মন্তব্যযাচাই শেষে প্রকাশিত হলে সবাই, লগইন ছাড়াও — আপনার প্রদর্শিত নাম ও প্রোফাইলের লিংকসহ। পোস্টের ছবি ও আপনার প্রোফাইল ছবি শুধু লগইন করা সদস্যরা দেখেন (প্রোফাইল ছবি আপনার ছবির সেটিং অনুযায়ী)। বেনামী পোস্টে নাম, ছবি বা লিংক দেখানো হয় না; শুধু অ্যাডমিন নিয়মভঙ্গ বা অভিযোগের ক্ষেত্রে কারণ লিখে লেখকের পরিচয় দেখতে পারেন, যা লগে থাকে। যাচাইয়ের অপেক্ষায় থাকা বা লুকানো পোস্ট শুধু আপনি দেখেন
সাপোর্ট টিকিটশুধু আপনি ও সহায়তা টিম
পর্যালোচনার নোট ও AI পর্যালোচনার ফলঅন্য কোনো সদস্য নন — শুধু আমাদের টিম; আপনার ঠিক করার তালিকা আপনি ড্যাশবোর্ডে দেখেন এবং নোটিফিকেশন ও ইমেইলে জানানো হয়। আপনার পরিবার বা অভিভাবকের জন্য তৈরি লিংকে এই তালিকা দেখায় না

৪.জন্ম নিবন্ধন, NID ও ভেরিফিকেশন ডেটা

নথির ছবি শুধু যাচাইয়ের জন্য সার্ভারের একটি ব্যক্তিগত অংশে রাখা হয়, যা ইন্টারনেট থেকে সরাসরি খোলা যায় না; শুধু অনুমোদিত ভেরিফিকেশন কর্মকর্তারা স্বল্পমেয়াদি লিংকে দেখতে পারেন, এবং প্রতিবার দেখার রেকর্ড অডিট লগে থাকে। কর্মকর্তারা অনুমোদন বা বাতিল করার সঙ্গে সঙ্গে ছবিটি মুছে ফেলা হয়। নথির নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়, যাতে একই নম্বর দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা হলে ধরা যায়। প্রয়োজনে সরকারি অনলাইন সার্ভারে নম্বর মিলিয়ে দেখা হতে পারে।

৫.বার্তা যাচাই

আপনার বার্তা ব্যক্তিগত। তবে প্রতারণা প্রতিরোধে স্বয়ংক্রিয় ব্যবস্থা আর্থিক তথ্য বা ঝুঁকিপূর্ণ ভাষা শনাক্ত করতে পারে। রিপোর্ট বা স্বয়ংক্রিয় ফ্ল্যাগ হলে শুধু সংশ্লিষ্ট অংশ নিরাপত্তা টিম দেখে।

৬.তথ্য শেয়ার

সেবা চালাতে আমরা বিশ্বস্ত সেবাদাতাদের (যেমন এসএমএস, ইমেইল, পেমেন্ট গেটওয়ে ও ক্লাউড সার্ভার) প্রয়োজনীয় ন্যূনতম তথ্য দিই — তারা চুক্তি অনুযায়ী গোপনীয়তা রক্ষায় বাধ্য। আইনগত আদেশ বা কারও নিরাপত্তা ঝুঁকিতে থাকলে কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হতে পারে।

আপনি কুকি ব্যানারে সম্মতি দিলে তবেই Google Analytics (Google LLC) এবং Meta Pixel (Meta Platforms, Inc.) সাইট ব্যবহারের তথ্য পায় — যেমন কোন পেজ দেখা হয়েছে, ব্রাউজার ও ডিভাইসের ধরন, এবং নিবন্ধন, আগ্রহ পাঠানো বা গ্রহণের মতো কাজের নাম। এই তথ্যের সাথে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, বায়োডাটা বা মেসেজ পাঠানো হয় না। এটি সাইটের ব্যবহার বোঝা এবং Facebook-এ আমাদের বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়; প্রতিষ্ঠান দুটি নিজ নিজ গোপনীয়তা নীতি অনুযায়ী তথ্য প্রক্রিয়া করে। সম্মতি না দিলে বা প্রত্যাহার করলে এগুলো চালু হয় না।

AI সেবাদাতা: প্রোফাইল অনুমোদনের আগে আমাদের টিমের পর্যালোচনায় সহায়তার জন্য আমরা Google-এর AI সেবা Gemini ব্যবহার করি। Gemini কোনো কারণে কাজ না করলে (যেমন সেবা বন্ধ থাকলে বা ব্যবহারের সীমা শেষ হলে) একই কাজে বিকল্প হিসেবে Groq-এর AI সেবা ব্যবহার হয়; তখন Gemini-এর বদলে Groq একই সীমিত তথ্য পায়। শুধু এই পর্যালোচনার জন্য প্রোফাইলের সীমিত তথ্য পাঠানো হয়: লিঙ্গ, বয়স, প্রোফাইলটি কার জন্য, বৈবাহিক অবস্থা, উচ্চতা, জেলা, শিক্ষা, পেশা, পরিবারের সদস্যদের সম্পর্ক ও পেশা, অভিভাবকের সাথে সম্পর্ক, এবং প্রোফাইলে আপনার নিজের লেখা অংশ (যেমন “নিজের সম্পর্কে” ও জীবনসঙ্গীর কাছে প্রত্যাশা)। ঠিক করার তালিকার কোনো বিষয় ঠিক হয়েছে কি না দেখতে শুধু সেই ঘরের লেখা পাঠানো হয়। আপনার নাম, ফোন নম্বর, অভিভাবকের নম্বর, ইমেইল, ডাকঘর, গ্রাম ও বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের নাম, ছবি, যাচাইয়ের নথি, ধর্ম ও ধর্মীয় অনুশীলন এবং স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য কখনো পাঠানো হয় না; লেখার ভেতরে থাকা ফোন নম্বর, ইমেইল ও লিংক পাঠানোর আগেই লুকিয়ে ফেলা হয়। AI-এর নিজের লেখা শুধু আমাদের টিম দেখে; আপনি দেখেন নির্দিষ্ট ভাষায় লেখা “ঠিক করার তালিকা”। প্রোফাইল অনুমোদন, সংশোধনের অনুরোধ, লুকানো বা বাতিল — প্রতিটি সিদ্ধান্ত টিমের একজন সদস্য নেন, AI নয়; ছবি ও ভেরিফিকেশন ব্যাজও সবসময় টিম নিজে যাচাই করে। আমরা Gemini-এর ফ্রি প্ল্যান ব্যবহার করি; এর শর্ত অনুযায়ী Google পাঠানো লেখা তাদের সেবা উন্নত করতে ব্যবহার করতে পারে। Groq পাঠানো লেখা নিজের শর্ত ও গোপনীয়তা নীতি অনুযায়ী প্রক্রিয়া করে। তাই আমরা শুধু ওপরে বলা সীমিত লেখা পাঠাই — নাম, যোগাযোগের তথ্য, ঠিকানা, ছবি বা নথি কখনো নয়। ছবি, মেসেজ, টাইমলাইনের পোস্ট ও সাপোর্ট চ্যাট কোনো AI সেবাদাতাকে পাঠানো হয় না।

৭.তথ্য কতদিন রাখা হয়

  • সক্রিয় অ্যাকাউন্টের তথ্য: অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত
  • মুছে ফেলার অনুরোধের পর: ৩০ দিন পর স্থায়ীভাবে মুছে ফেলা হয়
  • জন্ম নিবন্ধন বা NID-এর ছবি: যাচাই শেষ হলেই মুছে ফেলা হয়; এনক্রিপ্ট করা নম্বর অ্যাকাউন্ট থাকা পর্যন্ত থাকে। এনক্রিপ্ট করা ব্যাকআপ থেকে ৩০ দিনের মধ্যে মুছে যায়
  • AI পর্যালোচনার ফল: প্রোফাইলের সাথে রাখা হয়, নতুন পর্যালোচনায় আগেরটি বদলে যায়, অ্যাকাউন্ট মুছলে মুছে যায়; অডিট লগে শুধু পর্যালোচনার সময় ও চিহ্নিত বিষয়ের সংখ্যা থাকে, প্রোফাইলের লেখা নয়। AI সেবাদাতা নিজে কিছু সংরক্ষণ করে না (অনুচ্ছেদ ৬)
  • টাইমলাইন: মুছে ফেলা পোস্টের ছবি সঙ্গে সঙ্গে মুছে যায়। AI ও অ্যাডমিনের প্রতিটি সিদ্ধান্তের লগে জবাবদিহির জন্য সেই সময়ের লেখার প্রথম অংশ থাকে (ছবি নয়); অ্যাকাউন্ট মুছে ফেললে লগ থেকে আপনার সাথে সংযোগ ও লেখা মুছে যায়
  • অনুদানের লেনদেনের রেকর্ড: আইন অনুযায়ী প্রয়োজনীয় সময়
  • নিয়মভঙ্গ ও প্রতারণার রেকর্ড: আবার অপব্যবহার ঠেকাতে সীমিত সময়

৮.আপনার অধিকার

  • নিজের তথ্য দেখা ও কপি চাওয়া
  • ভুল তথ্য ঠিক করা
  • AI-এর চিহ্নিত কোনো বিষয় বা সংশোধনের অনুরোধ নিয়ে আপত্তি জানানো — সাপোর্ট টিকিট বা ইমেইলে জানালে টিমের একজন সদস্য বিষয়টি নিজে আবার দেখবেন
  • ছবি ও যোগাযোগের তথ্য কে দেখবে তা নিয়ন্ত্রণ
  • প্রোফাইল লুকানো, সাময়িক বন্ধ বা স্থায়ীভাবে মুছে ফেলা
  • মার্কেটিং ইমেইল ও নোটিফিকেশন বন্ধ করা
অ্যাকাউন্ট বন্ধ ও মুছে ফেলার নির্দেশিকা

৯.তথ্যের নিরাপত্তা

এনক্রিপশন (HTTPS), এনক্রিপ্টেড পাসওয়ার্ড, ভূমিকাভিত্তিক অ্যাক্সেস ও অডিট লগের মাধ্যমে আমরা তথ্য রক্ষা করি। অভিভাবকের মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন ও NID নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়, আর AI সেবাদাতাকে কিছু পাঠানোর আগে লেখার ভেতরের ফোন নম্বর, ইমেইল ও লিংক লুকিয়ে ফেলা হয়। কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; তথ্য ফাঁসের ঘটনা ঘটলে আমরা দ্রুত সংশ্লিষ্ট সদস্যদের জানাব।

১০.কুকি

লগইন ধরে রাখা, নিরাপত্তা ও সেবা উন্নয়নের জন্য আমরা কুকি ব্যবহার করি। আপনি সম্মতি দিলে বিশ্লেষণ (Google Analytics) ও বিজ্ঞাপন পরিমাপের (Meta Pixel) কুকিও ব্যবহৃত হয়। বিস্তারিত কুকি নীতিতে।

১১.নীতির পরিবর্তন ও যোগাযোগ

গুরুত্বপূর্ণ পরিবর্তন চালু হওয়ার অন্তত ১৪ দিন আগে সব সক্রিয় সদস্যকে ইমেইলে জানানো হবে, আর এই পাতার উপরে চালু ও হালনাগাদের তারিখ দেখা যাবে। গোপনীয়তা নিয়ে প্রশ্ন বা অনুরোধ: [email protected] অথবা যোগাযোগ পেজ।

ShadiMaker — ফ্রি ম্যাট্রিমনি সেবা আর বিয়ের পরিকল্পনার গাইড

ShadiMaker বাংলাদেশের একটি ফ্রি ম্যাট্রিমনি সেবা (Matrimony Services): যাচাইকৃত প্রোফাইল দেখে পরিবারের আস্থায় পাত্রী বা পাত্র খুঁজুন। আমাদের বিয়ের ব্লগে (Wedding Blog) পাবেন বিয়ের পরিকল্পনা (Wedding Planning, Marriage Planning), বিয়ের পরামর্শ (Wedding Advice) আর ধাপে ধাপে বিয়ের গাইড (Wedding Guide)।

বিয়ে ঠিক হওয়ার পর কাজে লাগবে বিয়ের আয়োজনের চেকলিস্ট — কোন সেবা ও সেবাদাতা (Wedding Services, Wedding Vendors) কখন বুক করবেন, বিয়ের ফটোগ্রাফার বাছাই (Wedding Photography), বিয়ের কার্ড ও দাওয়াতপত্র (Wedding Invitations), কম খরচে বিয়ের সাজসজ্জা ও ফুলের আইডিয়া (Wedding Decorations, Wedding Flowers, Wedding Ideas) আর বিয়ের পোশাক বাছাই (Wedding Dresses) — সব বিয়ের রিসোর্স (Wedding Resources) এক জায়গায়, বিনামূল্যে।