ShadiMaker তৈরি হয়েছে একটি সহজ বিশ্বাস থেকে: জীবনসঙ্গী খোঁজা হওয়া উচিত সহজ, নিরাপদ এবং বিশ্বস্ত মাধ্যমে।
প্রতিটি প্রোফাইল মানুষ দেখে নেয়; ভুয়া প্রোফাইলের জায়গা নেই।
আপনার তথ্য কে দেখবে, সেই সিদ্ধান্ত সবসময় আপনার।
অভিভাবকেরা সহজেই পাশে থাকতে পারেন, সবকিছু খোলাখুলি।
ভদ্র ও সম্মানের যোগাযোগ; ডেটিং নয়।
ShadiMaker তৈরি হয়েছে একটি সহজ বিশ্বাস থেকে: জীবনসঙ্গী খোঁজা হওয়া উচিত সহজ, নিরাপদ এবং বিশ্বস্ত মাধ্যমে।
আমাদের দেশে বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুটি পরিবারের সম্পর্ক। অথচ পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে অনেককেই ভুয়া প্রোফাইল, ভুল তথ্য আর বাড়তি খরচের ঝামেলায় পড়তে হয়। এই ঝামেলাগুলো কমাতেই ShadiMaker।
এখানে প্রতিটি প্রোফাইল আমাদের টিম দেখে নেয়, আর জন্ম নিবন্ধন সনদ দিয়ে পরিচয় যাচাই করা যায়। বাবা-মা বা অভিভাবক নিজেরাই সন্তানের জন্য প্রোফাইল খুলতে পারেন। আপনার ছবি আর ফোন নম্বর কে দেখবে, তা আপনিই ঠিক করেন — দুই পক্ষ রাজি না হলে কোনো যোগাযোগ হয় না।
আর সবচেয়ে বড় কথা, ShadiMaker-এর সব সুবিধা সম্পূর্ণ ফ্রি — কোনো লুকানো চার্জ নেই। আমাদের চাওয়া একটাই: আপনি যেন নিশ্চিন্তে, পরিবারকে সাথে নিয়ে, সঠিক জীবনসঙ্গী খুঁজে পান।

আমি Ashekur Rahman। পেশায় ওয়েব ডেভেলপার — প্রায় ১১ বছর ধরে দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট বানাচ্ছি।
চারপাশে দেখেছি, ছেলে-মেয়ের বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে অনেক পরিবার ভুয়া প্রোফাইল, ভুল তথ্য আর বাড়তি খরচের ঝামেলায় পড়ে। তাই এমন একটা জায়গা বানাতে চেয়েছি, যেখানে পরিবার নিশ্চিন্তে, সম্মানের সাথে আর একদম ফ্রিতে খোঁজ করতে পারে। সেখান থেকেই ShadiMaker।
সাইটটিকে প্রতিদিন আরও সহজ আর নিরাপদ করার চেষ্টা করছি। কোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগ থাকলে সরাসরি জানান — আপনার কথা শুনতে চাই।