আমাদের গোপনীয়তা নীতি হালনাগাদ হয়েছে: প্রোফাইল পর্যালোচনায় এখন Google-এর Gemini ব্যবহার হয়, আর লগইন না করা কেউ আপনার নাম, “নিজের সম্পর্কে” বা ছবি দেখেন না। বিস্তারিত পড়ুন

শাদিমেকার কমিউনিটি

টাইমলাইন

অভিজ্ঞতা, পরামর্শ আর দোয়া — সম্মান ও শালীনতার সাথে।
টাইমলাইনে যোগ দিনলিখতে, ভালো লাগা জানাতে ও মন্তব্য করতে লগইন করুন।
লগইন
নতুন পোস্টগুলো দেখুন
ShadiMaker টিম১২ দিন আগে ·

প্রথম দেখায় সব প্রশ্ন একসাথে করার দরকার নেই। একে অপরের দিনটা কেমন কাটে, কাজ নিয়ে কী ভাবেন, পরিবারে কাকে বেশি কাছের মনে করেন — এমন সহজ কথা দিয়ে শুরু করুন। শান্তভাবে শুনুন, নিজের কথাও খোলামনে বলুন। ভালো আলাপ থেকেই বোঝাপড়া গড়ে ওঠে।

০০ মন্তব্য০ শেয়ার
ShadiMaker টিম১২ দিন আগে ·

যৌতুক ছাড়া বিয়ে মানে দুই পরিবারের সম্মান অটুট রাখা। কোনো দাবি বা চাপ ছাড়া শুরু হওয়া সম্পর্কে সংসারও হালকা মনে শুরু হয়। কথাবার্তার শুরুতেই পরিবারের সবাই মিলে বিষয়টা পরিষ্কার করে নিন। 🤝

০০ মন্তব্য০ শেয়ার
Md Ismail ভেরিফাইড পঞ্চগড় · ২১ দিন আগে ·

জীবনসঙ্গী খুঁজছি | বিবাহের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। জীবনের নতুন একটি অধ্যায় শুরু করার উদ্দেশ্যে একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছি। আমি বিশ্বাস করি, একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি হলো বিশ্বাস, সততা, পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং বোঝাপড়া। জীবনে সবার গল্প একরকম হয় না। কারও অতীত সুন্দর, কারও জীবনে থাকে কিছু অপূর্ণতা কিংবা তিক্ত অভিজ্ঞতা। আমি কারও অতীত দিয়ে তাকে বিচার করতে চাই না। বিশেষ করে ডিভোর্সড নারীদের প্রতি আমার ইতিবাচক ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি এমন একজন মানুষ প্রত্যাশা করি, যিনি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজাতে চান। যিনি সম্পর্কের মূল্য বোঝেন এবং একে অপরের পাশে থেকে জীবনের পথ চলতে আগ্রহী। আমার কাছে বয়স, অতীত কিংবা সামাজিক অবস্থানের চেয়ে মানুষের মানসিকতা, সততা ও ব্যক্তিত্ব বেশি গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য একটাই: লোকদেখানো সম্পর্ক নয়, বরং বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলা। আগ্রহী এবং বিয়েতে আন্তরিক হলে যোগাযোগ করতে পারেন।

ছবি দেখতে লগইন করুন
১০ মন্তব্য০ শেয়ার
আপনি সব পোস্ট দেখে ফেলেছেননতুন পোস্ট এলে এখানে দেখাবে। আপনিও কিছু লিখে শুরু করতে পারেন।