আমাদের গোপনীয়তা নীতি হালনাগাদ হয়েছে: প্রোফাইল পর্যালোচনায় এখন Google-এর Gemini ব্যবহার হয়, আর লগইন না করা কেউ আপনার নাম, “নিজের সম্পর্কে” বা ছবি দেখেন না। বিস্তারিত পড়ুন

পাত্র খুঁজুন

পাত্র খুঁজুন: মেয়ের নিরাপত্তা ও পরিবারের সম্মতিতে

মেয়ে, বোন বা নিজের জন্য পাত্র খুঁজুন — মেয়ের ছবি ও নম্বর থাকে আপনার নিয়ন্ত্রণে।

১৫০+ প্রকাশিত প্রোফাইল

গোপনীয়তা আপনার নিয়ন্ত্রণে প্রকাশের আগে যাচাই করা প্রোফাইল পরিবারের সম্মতিতে

কীভাবে পাত্র খুঁজবেন

  • নিজে অথবা অভিভাবক হিসেবে ফ্রিতে একটি প্রোফাইল খুলুন। আমাদের টিম দেখে নেওয়ার পর তা প্রকাশিত হয়।
  • পেশা (চাকরি, ব্যবসা, প্রবাসী), শিক্ষা, জেলা ও বয়স দিয়ে খুঁজুন; পাত্রের পরিবারের তথ্য ও প্রত্যাশা মিলিয়ে দেখুন।
  • আগ্রহ পাঠান অথবা পাত্রের পাঠানো আগ্রহ গ্রহণ করুন। দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়: প্রথম ৫টি ফ্রি, এরপর প্রতিটিতে ২০ পয়েন্ট।
  • আগ্রহে রাজি হলে দুই পক্ষই অভিভাবকের নাম ও নম্বর দেখতে পান; কথা এগোয় পরিবারের মাধ্যমে।

মেয়ের নিরাপত্তা সবার আগে

মেয়ের ছবি কারা দেখবেন তা আপনি ঠিক করেন: সব সদস্য, শুধু লগইন করা সদস্য, অথবা শুধু যাঁদের আগ্রহ গ্রহণ করেছেন। লগইন না করা কেউ নাম বা ছবি দেখেন না, আর মেয়ের নিজের নম্বর কাউকে দেখানো হয় না।

কেউ অসৌজন্যমূলক আচরণ করলে বা টাকা চাইলে প্রোফাইল বা বার্তা থেকে গোপনে রিপোর্ট বা ব্লক করুন।

পাত্রের তথ্য কীভাবে যাচাই করবেন

প্রকাশের আগে প্রতিটি প্রোফাইল ও ছবি আমাদের টিম দেখে। প্রোফাইলে দেখা যায় কোন যাচাইয়ের ধাপ সম্পন্ন, যেমন পরিচয়পত্র বা শিক্ষা সনদ। চাকরি, পরিবার ও ঠিকানা নিয়ে বিয়ের আগে নিজেরাও খোঁজ নিন; প্রবাসী পাত্রের ক্ষেত্রে বিশেষ করে।

আরও জানুন: কীভাবে কাজ করে ও নিরাপত্তা ও গোপনীয়তা। প্রবাসী পাত্রের বেলায় যাচাইয়ের চেকলিস্ট: প্রবাসী পাত্র-পাত্রী।

কেন ShadiMaker

নিরাপদ বার্তাসম্মতির পরেই কথা শুরু হয়; প্রয়োজনে রিপোর্ট বা ব্লক করুন।
পর্যালোচিত প্রোফাইলপ্রতিটি প্রোফাইল প্রকাশের আগে যাচাই করা হয়; জন্ম নিবন্ধন সনদ বা NID যাচাই হলে ভেরিফাইড ব্যাজ।
ছবি ও নম্বর আপনার নিয়ন্ত্রণেকারা দেখবেন, তা আপনিই নির্ধারণ করেন।
পরিবারের অংশগ্রহণবাবা-মা বা অভিভাবক প্রোফাইল পরিচালনা করতে পারেন।

সাধারণ জিজ্ঞাসা

নিবন্ধন ছাড়া কি পাত্রের প্রোফাইল দেখা যায়?

তালিকা দেখা যায়, তবে শুধু পাত্র, বয়স ও জেলা। নাম, ছবি ও পুরো প্রোফাইল দেখতে একটি ফ্রি অ্যাকাউন্ট লাগে।

বাবা-মা বা ভাই-বোন কি পাত্র খুঁজতে পারবেন?

পারবেন। নিবন্ধনের পর “প্রোফাইলটি কার জন্য” ঘরে বাবা-মা হলে “সন্তানের জন্য (বাবা-মা / অভিভাবক)”, ভাই বা বোন হলে “ভাই বা বোনের জন্য” বেছে নিন; যাঁর বিয়ে, তাঁর সম্মতিতে প্রোফাইলটি আপনিই চালাতে পারবেন।

মেয়ের ছবি কি সবাই দেখবে?

না। ছবি কারা দেখবেন তা আপনি বাছেন, আর লগইন না করা কেউ কখনো ছবি দেখেন না।

প্রবাসী পাত্র কি পাওয়া যায়?

হ্যাঁ। খোঁজার পাতায় পেশা ‘প্রবাসী’ দিয়ে খুঁজুন, আর পরিবারের মাধ্যমে ভালোভাবে খোঁজ নিন।

কতগুলো আগ্রহ পাঠানো যায়?

দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়: প্রথম ৫টি ফ্রি, এরপর প্রতিটিতে ২০ পয়েন্ট।

পাত্রের তথ্য সঠিক কি না, কীভাবে বুঝব?

প্রোফাইলে যাচাইয়ের ধাপগুলো দেখুন, আর বিয়ের আগে পরিবার নিজে খোঁজখবর নিন। কিছু সন্দেহজনক মনে হলে রিপোর্ট করুন।

আজই শুরু করুন

নিবন্ধনে মাত্র দুই মিনিট সময় লাগে।
ফ্রিতে প্রোফাইল খুলুন