আমাদের গোপনীয়তা নীতি হালনাগাদ হয়েছে: প্রোফাইল পর্যালোচনায় এখন Google-এর Gemini ব্যবহার হয়, আর লগইন না করা কেউ আপনার নাম, “নিজের সম্পর্কে” বা ছবি দেখেন না। বিস্তারিত পড়ুন

পাত্রী খুঁজুন

পাত্রী খুঁজুন: পরিবারের সম্মতিতে, নিরাপদে

ছেলে, ভাই বা নিজের জন্য পাত্রী খুঁজুন — পাত্রীর পরিবারের সম্মতিতে, অভিভাবকের মাধ্যমে।

১৫০+ প্রকাশিত প্রোফাইল

গোপনীয়তা আপনার নিয়ন্ত্রণে প্রকাশের আগে যাচাই করা প্রোফাইল পরিবারের সম্মতিতে

কীভাবে পাত্রী খুঁজবেন

  • নিজে অথবা অভিভাবক হিসেবে ফ্রিতে একটি প্রোফাইল খুলুন। আমাদের টিম দেখে নেওয়ার পর তা প্রকাশিত হয়।
  • বয়স, বিভাগ, জেলা, শিক্ষা, পেশা ও বৈবাহিক অবস্থা দিয়ে পাত্রী খুঁজুন; পছন্দের প্রোফাইল শর্টলিস্টে রাখুন।
  • পরিবারের সাথে আলোচনা করে আগ্রহ পাঠান। দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়: প্রথম ৫টি ফ্রি, এরপর প্রতিটিতে ২০ পয়েন্ট।
  • পাত্রীর পরিবার রাজি হলে দুই পক্ষই অভিভাবকের নাম ও নম্বর দেখতে পান, আর সাইটের ভেতরে বার্তা পাঠাতে পারেন।

পাত্রীর পরিবারের সম্মান আগে

অনেক পাত্রীর প্রোফাইল বাবা-মা বা অভিভাবক চালান। ছবি কারা দেখবেন তা তাঁরাই ঠিক করেন: সব সদস্য, শুধু লগইন করা সদস্য, অথবা শুধু যাঁদের আগ্রহ গ্রহণ করা হয়েছে। লগইন না করা কেউ পাত্রীর নাম, “নিজের সম্পর্কে” লেখা বা ছবি দেখেন না।

পাত্রীর নিজের ফোন নম্বর ও ইমেইল কখনো দেখানো হয় না। যোগাযোগ হয় অভিভাবকের মাধ্যমে, আর প্রথম সাক্ষাৎ হোক পরিবারের উপস্থিতিতে।

প্রতিটি প্রোফাইল আমাদের টিম দেখে

প্রকাশের আগে প্রতিটি প্রোফাইল ও ছবি আমাদের টিম দেখে নেয়। অনেক প্রোফাইলে যাচাইয়ের ধাপ দেখা যায়, যেমন ইমেইল, ফোন, পরিচয়পত্র ও অভিভাবক নিশ্চিত। তবু প্রতিটি তথ্যের নিশ্চয়তা আমরা দিতে পারি না; বিয়ের আগে পরিবার নিজে খোঁজখবর নেবেন।

আরও জানুন: কীভাবে কাজ করে ও নিরাপত্তা ও গোপনীয়তা। প্রবাসী পাত্রী বা বিদেশে থাকা পরিবার? দেখুন প্রবাসী পাত্র-পাত্রী।

কেন ShadiMaker

নিরাপদ বার্তাসম্মতির পরেই কথা শুরু হয়; প্রয়োজনে রিপোর্ট বা ব্লক করুন।
পর্যালোচিত প্রোফাইলপ্রতিটি প্রোফাইল প্রকাশের আগে যাচাই করা হয়; জন্ম নিবন্ধন সনদ বা NID যাচাই হলে ভেরিফাইড ব্যাজ।
ছবি ও নম্বর আপনার নিয়ন্ত্রণেকারা দেখবেন, তা আপনিই নির্ধারণ করেন।
পরিবারের অংশগ্রহণবাবা-মা বা অভিভাবক প্রোফাইল পরিচালনা করতে পারেন।

সাধারণ জিজ্ঞাসা

নিবন্ধন ছাড়া কি পাত্রীর প্রোফাইল দেখা যায়?

তালিকা দেখা যায়, তবে শুধু পাত্রী, বয়স ও জেলা। নাম, ছবি ও পুরো প্রোফাইল দেখতে একটি ফ্রি অ্যাকাউন্ট লাগে।

অভিভাবক বা ভাই-বোন কি পাত্রী খুঁজতে পারবেন?

পারবেন। নিবন্ধনের পর “প্রোফাইলটি কার জন্য” ঘরে বাবা-মা হলে “সন্তানের জন্য (বাবা-মা / অভিভাবক)”, ভাই বা বোন হলে “ভাই বা বোনের জন্য” বেছে নিন; যাঁর বিয়ে, তাঁর সম্মতিতে প্রোফাইলটি আপনিই চালাতে পারবেন।

পাত্রীর ছবি কেন সবসময় দেখা যায় না?

ছবি কারা দেখবেন, তা পাত্রী বা তাঁর পরিবার ঠিক করেন। কেউ শুধু আগ্রহ গ্রহণের পর ছবি দেখাতে চাইলে তখনই ছবি খোলে।

পাত্রীর পরিবারের সাথে কীভাবে যোগাযোগ হবে?

আগ্রহ পাঠান। পাত্রীর পক্ষ রাজি হলে দুই পক্ষই একে অপরের অভিভাবকের নাম, সম্পর্ক ও নম্বর দেখতে পান।

কতগুলো আগ্রহ পাঠানো যায়?

দিনে সর্বোচ্চ ১০টি আগ্রহ পাঠানো যায়: প্রথম ৫টি ফ্রি, এরপর প্রতিটিতে ২০ পয়েন্ট।

ShadiMaker-এর নামে কেউ টাকা চাইলে কী করব?

টাকা পাঠাবেন না এবং প্রোফাইল বা কথোপকথন থেকে রিপোর্ট করুন। ShadiMaker-এর কোনো কর্মী কখনো ফোন বা মেসেজে টাকা চান না।

আজই শুরু করুন

নিবন্ধনে মাত্র দুই মিনিট সময় লাগে।
ফ্রিতে প্রোফাইল খুলুন