১.অ্যাকাউন্ট খোলা
অ্যাকাউন্ট খুলতে একটি ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর প্রয়োজন।
হোমপেজ বা মেনুর উপরে ডানদিকে বাটনটি পাবেন।
পূর্ণ নাম (জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী), ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড। রেফারেল কোড থাকলে সেটিও দিন।
ইমেইলে আসা ৬ সংখ্যার কোড লিখুন। এরপর আপনার অ্যাকাউন্টে ১০০ বোনাস পয়েন্ট যোগ হবে (রেফারেল কোডে যোগ দিলে দ্বিগুণ, ২০০)।
যাচাইয়ের পর: পাত্র না পাত্রী খুঁজছেন, প্রোফাইল কার জন্য (নিজের, ছেলে-মেয়ে, ভাই-বোন বা আত্মীয়ের), জন্ম তারিখ ও ধর্ম। এই ধাপটি বাধ্যতামূলক।
এরপর প্রোফাইল সেটআপ — ছবি, ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষা, পেশা, পরিবার, জীবনযাপন, পছন্দের জীবনসঙ্গী, পরিচয় যাচাই ও গোপনীয়তা, এক পাতায় একটি করে। যেকোনো ধাপ “পরে করব” ক্লিক করে বাদ দিতে পারেন।
২.প্রোফাইল সম্পূর্ণ করা
প্রোফাইল যত সম্পূর্ণ, তত বেশি সার্চে আসবে এবং পরিবারগুলো তত বেশি আস্থা পাবে। ড্যাশবোর্ডে সম্পূর্ণতার শতাংশ দেখা যায়। নিবন্ধনের পর প্রোফাইল সেটআপ এসব তথ্য ধাপে ধাপে চায়; বাদ দেওয়া ধাপ পরে ড্যাশবোর্ডের “প্রোফাইল সেটআপ চালিয়ে যান” বা “আমার প্রোফাইল” থেকে পূরণ করুন। সেটআপের শেষ ধাপে প্রোফাইল যাচাইয়ের জন্য চলে যায়। মৌলিক তথ্য, শিক্ষা ও পেশা, ছবি, পরিবার ও পছন্দের জীবনসঙ্গী — প্রতিটি ধাপ সম্পূর্ণ করলে একবার ২০ বোনাস পয়েন্ট।
- মৌলিক তথ্য: বয়স, উচ্চতা, বৈবাহিক অবস্থা, ঠিকানা
- শিক্ষাগত যোগ্যতা ও সনদ (চাইলে)
- পেশা ও কর্মস্থল
- পারিবারিক তথ্য
- জীবনযাপন ও ধর্মীয় অনুশীলন
- পছন্দের জীবনসঙ্গী কেমন
৩.যাচাই
ইমেইল যাচাই হয় নিবন্ধনের সময়, কোড দিয়ে। “ভেরিফাইড” ব্যাজ পেতে জন্ম নিবন্ধন সনদের (১৭ সংখ্যার নম্বরসহ) স্পষ্ট ছবি জমা দিন। আমাদের টিম সাধারণত ১–২ কার্যদিবসে যাচাই করে; অনুমোদন হলে ৫০ বোনাস পয়েন্ট।
৪.খোঁজা ও শর্টলিস্ট
“প্রোফাইল দেখুন” থেকে পাত্র বা পাত্রী বেছে নিন, তারপর বয়স, বিভাগ, জেলা, শিক্ষা, পেশা, ধর্মীয় অনুশীলন ইত্যাদি ফিল্টার দিন। পছন্দের প্রোফাইল পরে দেখতে বুকমার্ক চিহ্নে ক্লিক করে শর্টলিস্টে রাখুন — মেনুর “শর্টলিস্ট” থেকে সব একসাথে পাবেন। শর্টলিস্ট শুধু আপনিই দেখেন; যাঁকে রাখলেন তিনি জানতে পারেন না।
সার্চের শুরুতে কিছু প্রোফাইলে “⭐ বুস্টেড” ব্যাজ দেখবেন — এঁরা পয়েন্ট খরচ করে সাময়িকভাবে উপরে এসেছেন। এতে প্রোফাইলের মান বা যাচাই বোঝায় না।
৫.আগ্রহ পাঠানো ও উত্তর দেওয়া
পারিবারিক তথ্য ও প্রত্যাশা মিলিয়ে দেখুন।
চাইলে একটি ছোট ভদ্র বার্তা যোগ করুন। ফোন নম্বর বা লিংক দেবেন না।
তিনি হ্যাঁ বা না বললে নোটিফিকেশন পাবেন। ৩০ দিনে উত্তর না এলে আগ্রহের মেয়াদ শেষ হয়।
“আগ্রহ” পেজ থেকে রাজি হোন বা ভদ্রভাবে না বলুন। না বলার কারণ জানাতে হয় না।
৬.বার্তা ও যোগাযোগ
আগ্রহে রাজি হলে দুজনের মধ্যে বার্তা চালু হয়। ফোন নম্বর বা অভিভাবকের নম্বর দেখা যায় শুধু “যোগাযোগের অনুরোধ” অনুমোদনের পর।
- প্রথম কথাবার্তা ছোট ও ভদ্র রাখুন
- শুরু থেকেই পরিবারকে জানিয়ে রাখুন
- অস্বস্তিকর কিছু হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট বা ব্লক করুন
৭.পরিবার ও অভিভাবকের ভূমিকা
বাবা-মা বা অভিভাবক নিজেই প্রোফাইল পরিচালনা করতে পারেন, অথবা সদস্যের সাথে সহ-ব্যবস্থাপক হিসেবে যুক্ত হতে পারেন। প্রোফাইলে “অভিভাবক পরিচালিত” ব্যাজ দেখা যায়, যাতে অন্য পরিবার বুঝতে পারে কার সাথে কথা বলছেন।
কোনো প্রোফাইল পরিবারকে দেখাতে চাইলে প্রোফাইল পেজের “শেয়ার করুন” থেকে লিংক পাঠাতে পারেন। লিংকে শুধু সাধারণ তথ্য দেখা যায়।
প্রোফাইলের “পারিবারিক তথ্য” অংশে অভিভাবকের মোবাইল নাম্বার ও তাঁর সাথে আপনার সম্পর্ক দেওয়া বাধ্যতামূলক। যোগাযোগের অনুরোধ অনুমোদন করলে অন্য পরিবার এই নাম্বারে আপনার অভিভাবকের সাথে কথা বলতে পারে। প্রোফাইল অনুমোদনের আগে আমাদের টিম ফোন করে নাম্বারটি যাচাই করে।
৮.পয়েন্ট, বুস্ট ও অনুদান
নিবন্ধন, প্রোফাইলের ধাপ সম্পূর্ণ করা, জন্ম নিবন্ধন যাচাই, রেফারেল, সাইটে সক্রিয় সময় এবং “আমার লেখা” পেজ থেকে জমা দেওয়া সফল গল্প, রিভিউ বা ব্লগ লেখা অনুমোদিত হলে পয়েন্ট পাবেন, যা দিয়ে প্রোফাইল ২৪ ঘণ্টার জন্য বুস্ট করা যায়। সব মূল সুবিধা পয়েন্ট ছাড়াই ব্যবহার করা যায়।
ShadiMaker উপকারী মনে হলে স্বেচ্ছায় অনুদান দিতে পারেন — এটি বাধ্যতামূলক নয়, এবং এতে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না।
৯.বিয়ে ঠিক হলে
আলহামদুলিল্লাহ! নতুন আগ্রহ আসা বন্ধ করতে প্রোফাইল লুকিয়ে রাখুন অথবা অ্যাকাউন্ট বন্ধ করুন। চাইলে আপনাদের সফল গল্প আমাদের সাথে শেয়ার করুন — এতে অন্যরা অনুপ্রাণিত হবেন। গল্পে দুজনের প্রোফাইল আইডি লাগবে, যার একটি আপনার নিজের; যাচাই ও অনুমোদনের পর গল্প প্রকাশিত হয় এবং আপনি পয়েন্ট পান।