এজেন্টের সাহায্যে অ্যাকাউন্ট — ২০০ টাকা
নিজে বসে ফর্ম পূরণের ঝামেলা নেই। ফোনে ধাপে ধাপে আমরা সাহায্য করব, পরিবারের কেউও সাহায্য করতে পারেন।
অ্যাকাউন্ট খোলা সবার জন্য সম্পূর্ণ ফ্রি। এই সার্ভিস শুধু তাদের জন্য, যারা নিজে করতে চান না বা পারেন না। নিজে ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন
আপনি যা পাবেন:
- সম্পূর্ণ তৈরি প্রোফাইল — সুন্দর ও মার্জিত ভাষায় লেখা
- রেডি বায়োডাটা (PDF) — WhatsApp-এ পাঠান, প্রিন্ট করুন বা আত্মীয়দের দিন
- ছবি প্রস্তুত — সেরা ছবি বাছাই, মাপ ও আলো ঠিক করা
- ছবিতে শুধু মাপ ও আলো ঠিক করা হয়, চেহারা বদলায় এমন এডিট করা হয় না।
- পছন্দের জীবনসঙ্গীর বিবরণ সেট করা
- প্রাইভেসি সেটিং — কে আপনার তথ্য দেখবে, আপনিই ঠিক করবেন
- ফোনে ব্যবহার শেখানো
- ৭ দিনের মধ্যে ছোট পরিবর্তন ফ্রি
অভিভাবকরাও ছেলে বা মেয়ের জন্য আবেদন করতে পারেন।
প্রোফাইল লেখা হয় শুধু আপনার দেওয়া তথ্য থেকে। শেষে আপনি নিজে তথ্য দেখে অনুমোদন করবেন এবং নিজের পাসওয়ার্ড সেট করবেন।
এই সেবায় যা নেই
- এই ফি প্রোফাইল অনুমোদন বা বিয়ের প্রস্তাবের নিশ্চয়তা দেয় না।
- অন্য সদস্যদের মতোই নিয়মিত যাচাই হবে, কোনো বাড়তি সুবিধা নেই
সার্ভিস ফি: ২০০ টাকা